মালদা

গাজোলে ভোররাতে ডাম্পার ও লড়ির সংর্ঘষে মৃত এক আশঙ্কাজনক দুই

৩৪নম্বর জাতীয় সড়কে ডাম্পার ও লড়ির সংর্ঘষে মৃত এক আহত দুই। ঘটনাটি ঘটেছে মালদার গাজোলে ৩৪নম্বর জাতীয় সড়কে। ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। 
               

             জানা গিয়েছে,এদিন ভোর রাতে গাজোলের ঘাকশোল এলাকায় ৩৪নম্বর জাতীয় সড়কের ধারে একটি লড়ি দাঁড়িয়ে ছিলো। সেই সময় মালদা থেকে রায়গঞ্জগামী একটি ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে লড়িটিকে ধাক্কা মারে। ঘটনায় লড়িটি পাশের একটি নয়নজুলিতে পরে যায়। ঘটনার শব্দে স্থানীয় গ্রামবাসীরা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষনা করে বাকিরা চিকিৎসাধীন। দীর্ঘক্ষন উদ্ধার না হওয়ায় ভোর রাতেই অবরোধ শুরু করে গ্রামবাসীরা। এরপর পুলিশ গিয়ে গ্রামবাসীদের সাহায্যে তাদের উদ্ধার করে। এরপর অবরোধ উঠে যায়। এর জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/KKV0gtxHNr0